ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় দপ্তরিকে আটক

পাগলা থানায় স্কুল পরিষ্কার করতে বলায় প্রধান শিক্ষিকাকে স্কুলের দপ্তরি কাম নৈশ প্রহরী পিটানোর অভিযোগ পাওয়া গেছে ।ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা বৃহস্পতিবার ২৭ মে বিকালে এ ঘটনা ঘটেছে  ।মারধরের শিকার হওয়া প্রধান শিক্ষিকার নাম নিলুফা খানম। তিনি পাগলা থানার বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।অভিযুক্তের নাম মহাম্মদ রকিব খান এ ঘটনায় 


বৃহস্পতিবার বিকালে মারধরের শিকার

শিক্ষিকা উপজেলা পাগলা থানার পুলিশ ও নিলুফার সঙ্গে কথা বলে জানা যায় । করোনা কারণে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষকেরা বাড়ি বাড়ি গিয়ে এসাইনমেন্ট দিচ্ছেন ও তথ্য সংগ্রহ করছেন ।বৃহস্পতিবার সকাল থেকেই এ কাজে ব্যস্ত ছিলেন নিলুফা খানম সহ বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরের পর শিক্ষকদের কাছে ধাকা ওয়ার্কশীট শেষ হয়ে যায় ।পরে প্রধান শিক্ষিকা নিলুফা খানম দপ্তরী রকিব কে ফোন করে ওয়ার্কশীট নিয়ে যেতে বললে রকিব তা শুনে নেই ।পরে শিক্ষকরাই বিদ্যালয়ে গিয়ে ওয়ার্কশীট সংগ্রহ করেন ওই সময় রকিব বিদ্যালয় গেলে  নিলুফা খানম  রকিবকে বলেন, বিদ্যালয় পরিষ্কার করতে এতে রকিব কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠে । এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় ।এক পর্যায়ে রকিব খান খুন্তি নিয়ে শিক্ষিকা নিলুফার উপর আক্রমণ করে । উপস্থিত লোকজন ফেরালেও কিল ঘুষি মেরে নিলুফা কে মাটিতে ফেলে দেয় ।এতে নিলুফা খানম আহত হয়। বিকালে পাগলা থানায় লিখিত অভিযোগ করে। রকিব খান মুঠোফোনে বলেন আমি তাকে (নিলুফা খানম )কে মারধর করিনি অভিযোগ মিথ্যা ।

 উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) সালমা আক্তার বলেন, প্রধান শিক্ষক নিলুফার খানম আমাকে অভিযোগ দিয়েছিল । আমি তাকে প্রথমে থানায় অভিযোগ দায়ের করার জন্য পরামর্শ দিয়েছি । তদন্তপূর্বক শিক্ষা বিভাগ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান বলেন, পুলিশ ঘটনার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে অভিযুক্তকে আটক করতে অভিযান অব্যাহত রাখে । পরেে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয় ।

ads
ads
ads

Our Facebook Page

↑